দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পদাতিক ডিভিশন, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থার নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ, পদোন্নতি ও বদলির আদেশ জারি করা হয়। আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্থলাভিষিক্ত হবেন।
অন্যদিকে, মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। পরে তাঁকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে।
বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে হাফিজুর রহমান ৫৫ পদাতিক ডিভিশনের এবং সাঈদ আনোয়ার মাহমুদ ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পদাতিক ডিভিশনেও পরিবর্তন আনা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে মেজর জেনারেল সাজেদকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ওই ডিভিশনের বর্তমান জিওসি মেজর জেনারেল রাজিকে ৫৫ পদাতিক ডিভিশনে বদলি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া তিন ব্রিগেডিয়ার জেনারেলের মধ্যে ডিজিএফআইয়ে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং একই সংস্থায় কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল রাজুকে পদোন্নতির পর ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) বা এসডিএস (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
যে আই